গোপনীয়তা নীতিমালা
Jannater Sathi একটি অনলাইন matrimony technology platform। Account registration, email/mobile verification, biodata, controlled contact, dashboard statistics, payment, support, fraud prevention, security, analytics এবং আইনসম্মত প্রশাসনিক কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় তথ্য process করা হতে পারে। কোনো internet service শতভাগ security বা user-supplied information-এর পূর্ণ সত্যতা নিশ্চিত করতে পারে না।
১. আমরা যে ধরনের তথ্য process করতে পারি
নাম, email, phone, verification status, password hash, biodata field, ছবি/document, family information, preferences, favorite/block/report record, profile-view record, login/security log, IP/device/browser data, support message, order/transaction reference, coupon, payment status এবং service usage data প্রয়োজন অনুযায়ী process হতে পারে। OTP, PIN বা পূর্ণ payment credential অপ্রয়োজনে সংরক্ষণ করা হয় না।
২. তথ্য ব্যবহারের উদ্দেশ্য
Account তৈরি ও পরিচালনা, registration-এর পর email verification/password setup, authentication, biodata review/publication, search/matching feature, contact access, payment reconciliation, notification, support, abuse detection, security monitoring, audit, dashboard statistics, successful-marriage deduplication, legal compliance এবং service improvement-এর জন্য তথ্য ব্যবহার হতে পারে।
৩. Favorite ও profile-view statistics
কোন account কোন biodata Favorite করেছে তা unique favorite count দেখাতে process করা হয়; একই account ও একই biodata-এর duplicate favorite একটি count হিসেবে ধরা হয়। Profile view-এর ক্ষেত্রে viewer account ID, biodata ID এবং view time process হতে পারে। নিজের biodata-তে নিজের view count হয় না এবং একই viewer account থেকে একই biodata-তে ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ একটি view count করা হয়।
৪. পাবলিক ও নিয়ন্ত্রিত তথ্য
Approved biodata-এর নির্ধারিত অংশ public বা registered user-এর কাছে দৃশ্যমান হতে পারে। Guardian/contact information controlled access-এর পেছনে থাকতে পারে। ব্যবহারকারী যে তথ্য public biodata-তে দেন তা অন্য ব্যক্তি দেখতে, মনে রাখতে বা platform-এর বাইরে ব্যবহার করতে পারে; এমন third-party misuse পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৫. Third-party provider
Hosting, email, SMS, analytics, security, Google Play, bank/mobile financial service এবং payment gateway সীমিত প্রয়োজনীয় তথ্য process করতে পারে এবং তাদের নিজস্ব privacy/terms প্রযোজ্য হতে পারে। তাদের independent system, outage, breach, retention বা policy আমাদের সরাসরি নিয়ন্ত্রণের বাইরে হতে পারে।
৬. অন্য ব্যক্তির তথ্য আপলোড
অন্য ব্যক্তির ছবি, phone, family information, document বা personal data upload করলে প্রয়োজনীয় সম্মতি/authority নেওয়ার দায়িত্ব uploadকারী ব্যবহারকারীর। অনুমতি ছাড়া তথ্য দেওয়ার কারণে সৃষ্ট claim বা dispute-এর জন্য ব্যবহারকারী নিজে দায়ী হতে পারেন।
অনুমোদিত পুরুষ বায়োডাটার ছবি যোগাযোগের তথ্য আনলক করা লগইন ব্যবহারকারীর প্রিন্ট কপিতে অন্তর্ভুক্ত হতে পারে। নারী বায়োডাটায় ব্যক্তিগত ছবি প্রকাশ না করে ডেমো পর্দানশীল নারী ইলাস্ট্রেশন ব্যবহার করা হয়।
৭. Security
Reasonable access control, password hashing, session security, CSRF protection, rate limiting, logging এবং administrative restriction ব্যবহার করা হতে পারে। তবুও cyberattack, device compromise, credential sharing, provider breach বা internet risk সম্পূর্ণভাবে প্রতিরোধের গ্যারান্টি নেই। Password, OTP, PIN এবং device নিরাপদ রাখা ব্যবহারকারীর দায়িত্বও বটে।
৮. Account/biodata deletion ও Delete Archive
Operational account/biodata data স্থায়ীভাবে delete বা deactivate করা হলেও fraud prevention, payment reconciliation, accounting, dispute, backup, security audit, successful-marriage deduplication, প্রশাসনিক record বা আইনগত বাধ্যবাধকতার জন্য সীমিত তথ্য প্রয়োজনীয় সময় রাখা হতে পারে। Admin deletion-এর ক্ষেত্রে Delete Archive-এ নাম, email, mobile, biodata no/type, marital status, age/birth information, location, education, profession, economic status এবং প্রয়োজনীয় guardian/contact information-এর common snapshot রাখা হতে পারে।
Admin যদি “জান্নাতের সাথী’র মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়েছে” reason নির্বাচন করে অপর পক্ষের platform account শনাক্ত করেন, তবে উভয় পক্ষের এমন সীমিত common snapshot এবং pair-related audit data রাখা হতে পারে। এই retained data public biodata হিসেবে প্রকাশ করা হয় না।
৯. সফল বিবাহ verification ও গণনা
নিজের biodata/account deletion flow-তে “জান্নাতের সাথী’র মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়েছে” নির্বাচন করলে অপর পক্ষের নিবন্ধিত mobile number account শনাক্ত ও OTP consent verification-এর জন্য process করা হয়। Admin deletion flow-তে দায়িত্বপ্রাপ্ত admin অপর পক্ষের phone/email/biodata number দিয়ে account শনাক্ত করতে পারেন। সফলভাবে রেকর্ড করা জুটির account IDs, একমুখী verification/audit fingerprint এবং সময় সীমিত record হিসেবে রাখা হতে পারে, যাতে একই জুটি একবারই “সর্বমোট সফল বিবাহ” হিসেবে গণনা হয়। Public counter-এ ব্যক্তিগত contact data দেখানো হয় না।
১০. User request
প্রযোজ্য আইন ও technical feasibility অনুযায়ী correction, deactivation বা deletion request Support/Account Settings-এর মাধ্যমে করা যেতে পারে। Identity verification বা legitimate retention requirement থাকলে request পূরণে অতিরিক্ত verification লাগতে পারে বা কিছু retained/audit data রাখা হতে পারে।
১১. দায়সীমা
প্রযোজ্য আইনে সর্বোচ্চ অনুমোদিত সীমায় Jannater Sathi user-to-user disclosure, ব্যবহারকারীর স্বেচ্ছায় share করা তথ্য, অন্য user-এর misuse, offline interaction, compromised user device/account, বা independent third-party provider-এর কার্যক্রমের জন্য দায় গ্রহণ করে না। আইনগতভাবে বাদ দেওয়া যায় না এমন privacy right বা liability অক্ষুণ্ণ থাকবে।