মোবাইল ভেরিফিকেশনের পর অ্যাকাউন্ট তৈরি হলে আপনাকে /user/settings-এ নেওয়া হবে। সেখানে ইমেইল ভেরিফিকেশন ও কমপক্ষে ৮ অক্ষরের নিরাপদ পাসওয়ার্ড তৈরি সম্পন্ন করুন। OTP, পাসওয়ার্ড বা PIN কারও সাথে শেয়ার করবেন না।
নিজের তথ্য, বৈবাহিক অবস্থা, শিক্ষা, পেশা, পরিবার ও অন্যান্য উত্তর যথাসম্ভব সঠিকভাবে দিন। অন্য কারও তথ্য বা ছবি দিলে প্রয়োজনীয় অনুমতি নেওয়ার দায়িত্ব আপনার।
Admin approval শুধু প্রকাশনা/নীতি-ভিত্তিক review। এটি identity verification, background check, character certificate, financial verification বা marriage suitability guarantee নয়।
বয়স, জেলা, শিক্ষা, পেশা, বৈবাহিক অবস্থা ও অন্যান্য ফিল্টার ব্যবহার করুন। Filter result বা match score-কে চূড়ান্ত উপযুক্ততার সিদ্ধান্ত হিসেবে নেবেন না।
পরিচয়, বয়স, বৈবাহিক অবস্থা, চাকরি, শিক্ষা, ঠিকানা, পরিবার ও আর্থিক দাবিগুলো নথি, পরিবার এবং বিশ্বস্ত উৎসের মাধ্যমে যাচাই করুন। শুধু ওয়েবসাইটে দেখা তথ্যের উপর নির্ভর করবেন না।
কানেকশন ব্যবহার করে guardian/contact information দেখা কেবল একটি ডিজিটাল access সুবিধা। এটি সংশ্লিষ্ট ব্যক্তি বা পরিবারের নিরাপত্তা, সত্যতা বা উপযুক্ততার অনুমোদন নয়।
প্রয়োজনের অতিরিক্ত ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের কপি, আর্থিক তথ্য, account credential বা গোপন document শেয়ার করবেন না। প্রয়োজন হলে পর্যায়ক্রমে যাচাই করুন।
Jannater Sathi Support, Admin বা কোনো ব্যবহারকারীকে OTP, password, card secret, mobile banking PIN বা recovery code দেবেন না।
পাত্র/পাত্রী বা পরিবারের ব্যক্তিগত loan, advance, gift, investment, emergency transfer বা অন্য অর্থ দাবির ক্ষেত্রে নিজ দায়িত্বে যাচাই ছাড়া টাকা পাঠাবেন না। সন্দেহ হলে Report করুন।
পরিবার বা বিশ্বস্ত ব্যক্তিকে জানিয়ে, উপযুক্ত ও নিরাপদ পরিবেশে সাক্ষাৎ করুন। যাতায়াত, লোকেশন, ব্যক্তিগত নিরাপত্তা ও সাক্ষাতের সিদ্ধান্ত সংশ্লিষ্ট ব্যবহারকারী/পরিবারের দায়িত্ব।
আপনার বায়োডাটা কতটি আলাদা account Favorite করেছে তা Dashboard-এ দেখানো হয়; একই account একই biodata-এর জন্য একবারই count হবে। Biodata view-এর ক্ষেত্রেও আপনার নিজের view বাদ দিয়ে একই viewer account থেকে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১টি view গণনা হবে।
Favorite/Shortlist কেবল সংরক্ষণের সুবিধা এবং compatibility score একটি প্রযুক্তিগত estimate হতে পারে। এগুলো proposal, consent, guarantee বা final match নয়।
হয়রানি, অশালীন যোগাযোগ, প্রতারণার সন্দেহ, অসঙ্গত তথ্য বা নিরাপত্তা উদ্বেগ থাকলে Block/Report করুন। সম্ভব হলে Biodata ID, message, date ও প্রাসঙ্গিক evidence দিন।
Package, connection count, payable amount, coupon discount এবং payment method ভালোভাবে দেখে তারপর পেমেন্ট করুন। ভুল package নির্বাচন বা মত পরিবর্তন স্বয়ংক্রিয় refund নিশ্চিত করে না।
Order/Purchases status দেখুন। Provider confirmation বিলম্ব হলে অপেক্ষা করুন। টাকা কাটা গেছে কিন্তু service credit হয়নি—এমন হলে Order/Transaction ID দিয়ে Support-এ যোগাযোগ করুন।
ডিজিটাল connection/package credit বা ব্যবহার হয়ে গেলে সাধারণত automatic refund নেই। Duplicate charge বা যাচাইযোগ্য নির্দিষ্ট technical error Refund Policy অনুযায়ী review হতে পারে; result নিশ্চিত নয়।
নিজের deletion flow-তে তিনটি কারণ থেকে সত্য কারণ নির্বাচন করুন। “জান্নাতের সাথী’র মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়েছে” বাছলে জীবনসঙ্গীর নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে OTP verification সম্পন্ন করতে হবে; verified pair একবার successful-marriage count-এ যোগ হবে। অন্য দুই কারণ successful-marriage count বাড়াবে না।
Admin কোনো user account বা biodata স্থায়ীভাবে delete করলে একই তিনটি reason select করেন। “জান্নাতের সাথী’র মাধ্যমে বিয়ে” হলে অপর পক্ষের phone/email/biodata no দিয়ে account identify করা হয়; একই pair একবার Home ও Admin dashboard-এর “সর্বমোট সফল বিবাহ”-এ গণনা হয়।
Account/biodata delete হলেও প্রশাসনিক প্রয়োজন, successful-marriage deduplication, security ও audit-এর জন্য নাম, email, mobile, biodata no/type, marital status, age/birth data, location, education, profession, economic status এবং প্রয়োজনীয় guardian/contact তথ্যের সীমিত snapshot রাখা হতে পারে। Jannater Sathi marriage হলে উভয় পক্ষের common snapshot থাকতে পারে।
শক্তিশালী password, নিরাপদ device এবং trusted network ব্যবহার করুন। Shared device থেকে logout করুন। কোনো internet platform শতভাগ security guarantee করতে পারে না।
SMS, Email, hosting, analytics, Google Play বা payment gateway স্বাধীন service provider হতে পারে। তাদের downtime, delay, settlement বা policy প্ল্যাটফর্মের সরাসরি নিয়ন্ত্রণে নাও থাকতে পারে।
Jannater Sathi পরিচিতি ও যোগাযোগ সহজ করে; কোনো ব্যক্তি, তথ্য, বিয়ে, সম্পর্ক, নিরাপত্তা বা ভবিষ্যৎ ফলাফলের গ্যারান্টি দেয় না। পরিবার/বিশ্বস্ত পরামর্শ, স্বাধীন যাচাই এবং নিজের বিচারবুদ্ধির ভিত্তিতে সিদ্ধান্ত নিন।